নওগাঁয় জামায়াতে যোগ দিলেন ৫ হিন্দু যুবক - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় জামায়াতে যোগ দিলেন ৫ হিন্দু যুবক

নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৫ হিন্দু যুবক দলটিতে যোগ দিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনি সভায় তারা দলটিতে যোগদানের ঘোষণা দেন।

এ সময় নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তাদেরকে মালা পরিয়ে বরণ করে নেন। জামায়াতে যোগ দেওয়া যুবকরা হলেন- শ্রীমন্তপুর ইউনিয়নের গোল স্কুল পাড়া গ্রামের শ্রী কালিদাস, শ্রী শুভ, শ্রী খলিল, শ্রী সজিব রায় এবং শ্রী রাজকুমার।
জামায়াতে ইসলামীতে যোগদানের পর অনুভূতি ব্যক্ত করে শ্রী রাজকুমার বলেন, বাংলাদেশে বর্তমানে যতগুলো রাজনৈতিক দল রয়েছে এর মধ্যে জামায়াতের আদর্শ ভালো লেগেছে। তাদের কথা এবং কাজের সঙ্গে মিল পেয়েছি। যার কারণে দলে যোগ দিয়েছি। তাদের সঙ্গে থেকেই রাজনীতি করতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আগামীর বাংলাদেশে বিভাজনের কোনো রাজনীতি থাকবে না। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই এখন জামায়াতে যোগ দিচ্ছেন। মানুষ ৫ আগস্টের পর থেকে পরিবর্তন দেখতে চায়। জামাতের হাত ধরেই সেই পরিবর্তন দেখতে পারবে ইনশাল্লাহ।

এ সময় অনুষ্ঠানে এনসিপির যুব বিভাগের যুগ্ম সদস্যসচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, নওগাঁ অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এস এম জুবায়ের, নিয়ামতপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১০

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১২

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৩

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৪

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৫

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৬

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৭

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৮

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৯

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

২০