ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরানো হলেও পাহারায় সেনা–পুলিশ–বিজিবি - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ নভেম্বর ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরানো হলেও পাহারায় সেনা–পুলিশ–বিজিবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে গিয়েছিলেন একদল বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা ৩২ নম্বরে দুটি এক্সকাভেটর নিয়ে গিয়েছিলেন।

তবে সেগুলোকে বাড়িটির কাছে নিতে দেওয়া হয়নি। সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। এ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১০টার পর এলাকা ছেড়ে যান বিক্ষোভকারীরা।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে ব্যারিকেড বসিয়ে পাহারা দিচ্ছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। বাড়িটির সামনে সেনাবাহিনীর একাধিক গাড়ি দেখা গেছে। ব্যারিকেড সামনে উৎসুক জনতার ভিড় রয়েছে।

ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, খননযন্ত্র দুটি গত রাতে সরিয়ে নেওয়া হয়। বাড়ির নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০