‘ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে উন্মুক্ত খেলার মাঠ হবে’ - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
১৭ নভেম্বর ২০২৫, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে উন্মুক্ত খেলার মাঠ হবে’

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরকে ‘খেলার মাঠে রূপান্তর’ করার দাবিতে বুলডোজার নিয়ে সেখানে জড়ো হয়েছেন জুলাই স্মৃতি পরিষদ ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে আসেন তারা।

জুলাই স্মৃতি পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে একটি উন্মুক্ত খেলার মাঠ চাই। জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী, আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যরা সবাই আজ একত্রিত হয়েছেন। আমাদের দাবি, বাংলাদেশে আওয়ামী লীগ বা তাদের দোসরদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এখান থেকেই ছাত্র-জনতার ওপর হামলার নীলনকশা তৈরি করা হতো। তাই আমরা এই বাড়িটি গুঁড়িয়ে দিতে চাই, এখানে হবে একটি উন্মুক্ত মাঠ।

তিনি আরও দাবি করেন, তারা সরকারি কোনো সহায়তা পাননি। দুইটা বুলডোজার ভাড়া করেছি। এটা কেউ গিফট দেয়নি, সরকারি বুলডোজারও নয়, জুলাই যোদ্ধাদের টাকায় ভাড়া করা, বলেন নাহিদ।

পুলিশের বাধা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ আমাদের আটকে দেয়নি। আমরা স্বেচ্ছায় অপেক্ষা করছি। স্বৈরাচার শেখ হাসিনার রায়ের অপেক্ষায় আছি। রায় ঘোষণা হলেই আমরা বুলডোজার নিয়ে এগিয়ে যাবো।

জুলাই যোদ্ধা সাব্বির বলেন, ধানমন্ডি ৩২ নম্বর ছিল ছাত্র-জনতার ওপর গুলি চালানো ও চক্রান্তের কেন্দ্র। যেখানে সন্ত্রাসীদের আশ্রয়স্থল ছিল, সেই বাড়িটি আমরা আর দেখতে চাই না। তাই আজকের এই উদ্যোগ, এই বাড়ি গুঁড়িয়ে দিয়ে সাধারণ মানুষের জন্য একটি মাঠ গড়ে তোলা।

বুলডোজার বহরে থাকা শিক্ষার্থী হাবিসুর বলেন, ঢাকায় শিশু পার্ক আর খেলার মাঠ ভয়াবহ সংকটে আছে। ধানমন্ডি ৩২ ফ্যাসিবাদের প্রতীক। আমরা চাই, এটি ভেঙে একটি উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ হোক। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবো।

এদিকে, পুলিশ ধানমন্ডি ৩২ নম্বরে কড়াকড়ি নিরাপত্তা জোরদার করেছে। তবে ছাত্র-জনতা জানিয়েছেন‘যেকোনো মুহূর্তে’ রায় ঘোষণার পর তারা বুলডোজার চালাতে প্রস্তুত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

১০

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

১১

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

১২

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১৩

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১৪

সাংবাদিক মোশারফের মা আর নেই

১৫

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৬

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৮

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৯

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০