দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত, বহিষ্কৃত বিএনপি নেতারটি বাতিল - সমকন্ঠ
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ জানুয়ারী ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বৈত নাগরিক জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত, বহিষ্কৃত বিএনপি নেতারটি বাতিল

কুড়িগ্রাম ৩ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে শর্ত পূরণ না করায় বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দ্বৈত নাগরিক হওয়ায় ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংসদীয় আসন কুড়িগ্রাম-৩ ও বিকেলে সংসদীয় আসন কুড়িগ্রাম-৪ এর যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

এতে কুড়িগ্রাম-৩ আসনের সাতজন প্রার্থীর মধ্যে পাঁচজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. আক্কাছ আলী সরকার, জাতীয় পার্টির প্রার্থী আব্দুস সোবহান, গণ অধিকার পরিষদের এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুর রশিদ।

অন্যদিকে কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনে ৮ প্রার্থী সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হিসেবে মো. রুকুনুজ্জামান, বিএনপির মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা হাফিজুর রহমান, জাতীয় পার্টির কে এম ফজলুল হক, বাসদ শেখ মো. আব্দুল খালেক ও বাসদ মার্কসবাদী রাজু আহম্মেদ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মোছা. শেফালী খাতুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

১০

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

১২

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

১৩

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১৪

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১৫

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১৬

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৭

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৮

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

২০