দুর্নীতি ও অপব্যয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে- গণপূর্তমন্ত্রী - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতি ও অপব্যয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে- গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, গৃহায়ন ও গণপূর্ত খাতে দুর্নীতি ও অপব্যয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবে না। স্থবির মেগা প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করে দেখা হবে।

তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত খাতে যেন কোনো দুর্নীতি ও অপব্যয় না হয় সে বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। রাষ্ট্রের অপচয় রোধে সবাই মিলে গুরুত্ব দিয়ে চেষ্টা করতে হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লার বরুড়ায় উপজেলা বিএনপি কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত সরকার প্রধান এবং কর্মকর্তারা এ মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন। তাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এসব অনিয়ম থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান করেছেন। তিনি যেদিন লিডার অব দ্য হাউস নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে। অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব।

নির্মাণ কাজ বন্ধ ও স্থবির হয়ে থাকা গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের মেগা প্রজেক্টগুলো পুনরায় শুরু হবে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা মাত্র দুদিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারি নয়। আমরা চেষ্টা করব, যেন কোনো অপব্যয় না হয়।

জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে শুক্রবার নিজ এলাকায় গেলে বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০