দুনিয়ার মায়া ত্যাগ করলেন 'দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২১ অগাস্ট ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুনিয়ার মায়া ত্যাগ করলেন ‘দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের অবসরপ্রাপ্ত বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। অনলাইনে ‘বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে পরিচিত এই বিচারকের বয়স হয়েছিল ৮৮ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়, অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি মৃত্যুবরণ করেছেন।

টেলিভিশন অনুষ্ঠান কট ইন প্রভিডেন্স-এর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান ক্যাপ্রিও। বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় দয়া ও সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করে তিনি জনমনে জায়গা করে নেন। ছোটখাটো ট্রাফিক আইন লঙ্ঘন বা সামান্য অপরাধের ক্ষেত্রে তিনি বহুবার জরিমানা মওকুফ করেছেন। তার আদালতের ভিডিওগুলোতে রসবোধ, মমত্ববোধ ও মানবিকতার ছাপ স্পষ্ট ছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে শত কোটিরও বেশি বার দেখা হয়েছে।

ইউটিউবের অসংখ্য ভিডিওতে দেখা যেত, আদালতে হাজির ব্যক্তিদের গল্প মনোযোগ দিয়ে শুনছেন ক্যাপ্রিও। অনেক সময় শিশুদের বিচারকের আসনে বসিয়ে তাদের বাবা-মায়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলতেন। তিনি বিশ্বাস করতেন, আইন সবার জন্য সমান হলেও বাস্তবে নিম্ন আয়ের অসংখ্য মানুষ আইনি সহায়তা থেকে বঞ্চিত হন।

রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি এক শোকবার্তায় বলেন, ‘বিচারক ক্যাপ্রিও শুধু জনগণের সেবাই করেননি, তিনি বিচারকের আসনে মানবতার এক অসাধারণ প্রতীক ছিলেন।’

প্রায় চার দশক দায়িত্ব পালনের পর ২০২৩ সালে অবসর নেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। তার দৃঢ় বিশ্বাস ছিল-ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব দয়া, ন্যায্যতা ও সহানুভূতির মাধ্যমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০