‘তৈমুর’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করলো পাকিস্তান - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ এপ্রিল ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘তৈমুর’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করলো পাকিস্তান

পাকিস্তান নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুর’-এর সফল পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, এই পরীক্ষার মাধ্যমে নির্ভুল লক্ষ্যভেদ ক্ষমতা এবং নৌবাহিনীর অপারেশনাল প্রস্তুতির শক্তিশালী প্রমাণ মিলেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।

আইএসপিআর জানায়, দূরপাল্লা থেকে শত্রুর সামুদ্রিক হুমকি শনাক্ত ও ধ্বংস করার ক্ষেত্রে এই সক্ষমতা পাকিস্তান নৌবাহিনীর শক্তি আরও বাড়িয়েছে। এই সফল পরীক্ষা দেশের প্রতিরক্ষা সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই উন্নয়ন প্রথাগত যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর সমন্বিত ও বহুমুখী আক্রমণ ক্ষমতাকে আরও জোরদার করবে। দেশের সামুদ্রিক স্বার্থ ও জলসীমা রক্ষায় নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

এদিকে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চিফ অব ডিফেন্স ফোর্সেসসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এ অর্জনের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগে, ১৬ এপ্রিল পাকিস্তান নৌবাহিনী দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এছাড়া, চলতি বছরের জানুয়ারিতে উত্তর আরব সাগরে মহড়ার সময় ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করা হয়েছিল।

সূত্র- ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০