তুরস্কের সঙ্গে অপ্রয়োজনীয় সংঘাতের ঝুঁকিতে নেতানিয়াহু - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তুরস্কের সঙ্গে অপ্রয়োজনীয় সংঘাতের ঝুঁকিতে নেতানিয়াহু

সিরিয়ার অবস্থিত সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী কাৎজের কড়া বক্তব্য আঙ্কারার সঙ্গে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বেশ কয়েকজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের পরবর্তী নেসেট নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু সরকার তুরস্কের বিরুদ্ধে তাদের রাজনৈতিক ও নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য জোরদার করেছে। তবে নিরাপত্তা কর্মকর্তাদের একটি অংশ তুরস্কের সঙ্গে এই বিরোধকে প্রকাশ্য বা বড় ধরনের রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, তুরস্ক সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ইদলিবের আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে মঙ্গলবার সকালে চালানো এই হামলার সিদ্ধান্ত সামরিক বাহিনীরই ছিল। তবে আঙ্কারার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে কিছু নিরাপত্তা কর্মকর্তা চেয়েছিলেন হামলাটি যেন সরকারি কোনো বক্তব্য বা খবরের শিরোনাম না হয়। তাই হামলার পরপরই নেতানিয়াহু ও কাৎজের দেওয়া উস্কানিমূলক বক্তব্যকে সহজভাবে নেননি তারা।

এদিকে গাজাগামী ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’য় ইসরায়েলি হামলার বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আরেকজন ইসরায়েলি আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে তুরস্ক।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০