ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ মার্চ ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সীগঞ্জের গজারিয়া অংশ হয়ে মায়ামি ডাইন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ১৯ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই যানজট বিকেল পর্যন্তও অব্যাহত ছিল।

সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজের কারণে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এতে ভোর থেকেই ধীরগতি তৈরি হয়ে দুপুর পেরিয়ে বিকেলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান চালক সেলিম হোসেন বিকেল ৫টার দিকে বলেন, ভোরে রওনা দিয়েছিলাম, দুপুরের মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু বিকেল হয়ে গেল, এখনো সোনারগাঁ অংশই পার হতে পারিনি। জ্বালানি খরচ বাড়ছে, সময়ও নষ্ট হচ্ছে।

দূরপাল্লার বাসচালক মনিরুল ইসলাম বলেন, এক লেন চালু থাকায় গাড়ির চাপ সামলানো যাচ্ছে না। যাত্রীরা বারবার প্রশ্ন করছেন, কিন্তু আমাদেরও কিছু করার নেই। সংস্কারকাজ জরুরি, তবে পরিকল্পনা আরও ভালো হলে ভোগান্তি কম হতো।

ঢাকাগামী যাত্রীরা বলেন, সকাল ১০টায় রওনা দিয়ে এখন বিকেল ৫টা। ছোট শিশুকে নিয়ে গাড়িতে বসে থাকা খুব কষ্টকর হয়ে পড়েছে। আগে থেকে সতর্কবার্তা থাকলে হয়তো অন্য সময় বের হতাম।

আরেক যাত্রী বলেন, মেঘনা ব্রিজ পার হতে স্বাভাবিক সময়ে ১০ মিনিট লাগে, আজ লেগেছে প্রায় তিন ঘণ্টা। অফিস ও ব্যক্তিগত কাজ সব ব্যাহত হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী কৃষ্ণপদ বলেন, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে ঢালাই কাজ চলছে। কাজের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকামুখী লেনের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে সকাল থেকে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের টিম মাঠে রয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে যানবাহন ধাপে ধাপে ছাড়ার চেষ্টা করা হচ্ছে। ভারী যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি রাখা হয়েছে। আজ রাতের মধ্যেই কাজের বড় অংশ শেষ হলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১০

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১১

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১২

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

১৩

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

১৪

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১৫

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১৬

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৮

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৯

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

২০