ঢাকায় বড় জমায়েতের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ অক্টোবর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় বড় জমায়েতের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করেছে সরকার। তবে শিক্ষক সংগঠনগুলো ৫০০ টাকার এই বৃদ্ধি ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী গণমাধ্যমকে বলেন, সরকার যে ৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে তা শিক্ষকদের সঙ্গে পরিহাস। বর্তমান বাজার পরিস্থিতিতে এ অর্থে একটি পরিবারের একদিনের বাজারও হয় না। আমরা সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি এবং মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করছি।

তিনি আরও বলেন, আমরা সরকারের প্রতি সম্মান রেখেই বাস্তবসম্মত দাবি জানাচ্ছি। কিন্তু মন্ত্রণালয় ৫, ১০, ১৫ এবং ২০ শতাংশ– এই চার স্লটে প্রস্তাব তৈরি করেছে, যা শিক্ষকদের প্রত্যাশার সঙ্গে যায় না। আমরা চাই স্পষ্টভাবে ২০ শতাংশ ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন।

আগামী ১২ অক্টোবর ঢাকায় সর্ববৃহৎ জমায়েতের ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছি। সরকার যদি ১০ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব।

এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ২০ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন এবং সর্বজনীন বদলি চালুর বিষয়ে দাবি জানিয়েছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল– ১৪ সেপ্টেম্বর সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরে সম্মেলন এবং ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১০

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৩

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৬

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৭

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৮

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৯

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

২০