ডাকসু নির্বাচনে ১, ২, ৩, ৪ ভোট পেলেন যারা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১০ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে ১, ২, ৩, ৪ ভোট পেলেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস, এজিএস পদসহ অধিকাংশ পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তবে এই ভোটের শীর্ষ পদের (ভিপি) জন্য লড়েছিলেন ৪৫ জন। তাদের মধ্যে ১০ ভোটের কম পেয়েছেন ২২ জন প্রার্থী। অনেক প্রার্থী ১ ভোট, ২ ভোট, ৩ ভোট করেও পেয়েছেন।

ভিপি প্রার্থীদের মধ্যে ১টি করে ভোট পেয়েছেন মো. সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক। মাত্র ২টি করে ভোট পেয়েছেন মো. নাসিম উদ্দিন, মো. সোহানুর রহমান ও মো. হাবিবুল্লাহ।

৩টি করে ভোট পেয়েছেন আরো তিনজন প্রার্থী। তারা হলেন মো. মুদাব্বীর রহমান, মো. হেলালুর রহমান ও শাহ জামাল সায়েম।
৪ ভোট পাওয়া একমাত্র প্রার্থী মো. ফয়সাল আহমেদ।
ভিপি প্রার্থী আসিফ আনোয়ার অন্তিক ও মো. আতাউর রহমান শিপন পেয়েছেন ৫টি করে ভোট। এ ছাড়া ৬ ভোটের মালিক দ্বীন মোহাম্মদ সোহাগ, মো. আজগর ব্যাপারী, মো. শাফি রহমান, মো. উজ্জ্বল হোসেন ও মোসা. জান্নাতী বুলবুল।

সাতটি করে ভোট পেয়েছেন মো. আবুল হোসাইন, মো. রাসেল মাহমুদ ও যায়েদ বিন ইকবাল।

দুটি প্রার্থী পেয়েছেন আটটি করে ভোট। তারা হলেন জালাল আহমদ ও রিয়াজ উদ্দিন আহমেদ। আর ৯ ভোট পেয়েছেন এজনই, তিনি হলেন মাহদী হাসান।
ডাকসু নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী, সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

ডাকসুর সাধারণ সম্পাদক জিএস পদে নির্বাচিত হয়েছে এস এম ফরহাদ। তিনি শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন। তবে এই পদেও ১০ ভোটের নিচে পেয়েছেন দুজন প্রার্থী। তারা হলেন নিয়াজ মখদুম ও সাইয়াদুল বাশার। এদের মধ্যে নিয়াজ ৬ এবং বাশার ৯ ভোট পেয়েছেন।

তবে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে কোনো প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ১০-এর নিচে নেই। এই পদে সবচেয়ে কম ভোট পেয়েছেন মো. শাহরিয়ার নাফিজ। যার প্রাপ্ত ভোটের সংখ্যা ৬৭। এজিএস পদেও জয় লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মুহা. মহিউদ্দিন খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০