ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন? - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ এপ্রিল ২০২৬, ২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন?

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী জুন মাসে ট্রাম্পের বয়স ৮০ বছরে পৌঁছাবে। এতো বছর বয়সে ট্রাম্পকে প্রাণবন্ত মনে হলেও তিনি অমর নন। তাই বিষয়টি নিয়ে কথা বলাটা অস্বস্তিকর হলেও, প্রেসিডেন্ট পদে থাকাকালীন ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন- তা নিয়ে জল্পনা ও প্রশ্ন উঠেছে।

মিররের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্বে থাকাকালীন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের মৃত্যু হলে ক্ষমতা যায় ভাইস প্রেসিডেন্টের হাতে। এতে কোনো ধরনের নির্বাচন, ভোট বা বিলম্ব হয়না।

তাই ট্রাম্পের যদি মৃত্যু হয় তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন জেডি ভান্স এবং ট্রাম্পের মেয়াদকাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন পরিস্থিতি আটবার হয়েছে। এর মধ্যে চারবার দেশটির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এবং চারবার স্বাভাবিক মৃত্যু হয়েছিল।

সর্বশেষ ১৯৬৩ সালে প্রেসিডেন্ট থাকাকালীন ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন জন এফ কেনেডি। তখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিন্ডন জনসন।

বর্তমানে ইরানে যুদ্ধ শুরুর কারণে একপ্রকার চাপের মধ্যে আছেন ট্রাম্প। টানা ৩৭ দিন ধরে যুদ্ধ চললেও এখন পর্যন্ত ট্রাম্প তার লক্ষ্য পূরণ করতে পারেননি। তাই যুদ্ধ বন্ধের কোনো যুথসই পথও খুঁজে পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক এই প্রেসিডেন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০