ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ আমন্ত্রণ -পাকিস্তানের সম্মতি, দ্বিধায় ভারত - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ আমন্ত্রণ -পাকিস্তানের সম্মতি, দ্বিধায় ভারত

ফিলিস্তিনি ছিটমহল গাজায় চলমান সংকটকে কেন্দ্র করে বৈশ্বিক দ্বন্দ্ব-সংঘাত নিরসনের লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ উদ্যোগের অংশ হিসেবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে গঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানকে।

ভারতের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। তিনি ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ-কে জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এসেছে। তবে ভারত এ উদ্যোগে যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “গাজায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে ইসলামাবাদ অংশগ্রহণে আগ্রহী।”

বিভিন্ন আঞ্চলিক সংঘর্ষ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং বৈশ্বিক রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে দ্বন্দ্ব-সংঘাত নিরসনে এই উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, এ পর্যন্ত ৬০টি দেশকে ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

জর্ডান, গ্রিস, সাইপ্রাস ও পাকিস্তান ইতোমধ্যে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে কানাডা, তুরস্ক, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়াও আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছিল। তবে এখন পর্যন্ত কোন কোন দেশ চূড়ান্তভাবে এই শান্তি বোর্ডে যোগ দিচ্ছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকদের মতে, গাজা সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই উদ্যোগ ভবিষ্যতে বৈশ্বিক শান্তি আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০