ট্রাম্পের ধর্মীয় প্যানেলের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরার পদত্যাগ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ মার্চ ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ধর্মীয় প্যানেলের একমাত্র মুসলিম নারী সদস্য সামিরার পদত্যাগ

ইরান যুদ্ধের প্রতিবাদ

বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনে দায়িত্ব পালন করা একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি পদত্যাগ করেছেন। তিনি ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।

পদত্যাগের কারণ হিসেবে সামিরা জানান, যুক্তরাষ্ট্রের ভেতরে এবং দেশের বাইরে ট্রাম্প প্রশাসনের ‘অন্যায় ও নৃশংসতার’ কারণে তিনি পদ ছেড়ে দিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের ‘অবৈধ যুদ্ধ’ তাকে গভীরভাবে বিচলিত করেছে। এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের সংবিধান বা কংগ্রেসের যথাযথ অনুমোদন ছাড়াই শুরু করা হয়েছে।

তিনি লিখেছেন, আমার নাম সামিরা মুনশি। আমি হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনের উপদেষ্টা হিসেবে প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত সদস্য। আজ আমি দেশে ও দেশের বাইরে এই প্রশাসনের অন্যায় ও নৃশংসতার প্রতিবাদে পদত্যাগ করছি।

ইরানে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে মুনশি কঠোর সমালোচনা করে সামিরা বলেন, সামরিক হামলায় শিশুসহ বেসামরিক মানুষের মৃত্যুর জন্য সরকার দায়ী। তার আরও দাবি, ট্রাম্প প্রশাসন এসব পদক্ষেপ নিয়েছে ইসরাইলকে সমর্থন দেয়ার জন্য। এই ইসরাইলকে সামিরা ‘গণহত্যাকারী রাষ্ট্র’ বলে অভিহিত করেন।

তিনি আরও লিখেছেন- কমিশন, সরকার বা কোনো স্বার্থগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট কারও ভয়ভীতি বা চাপের কারণে আমি পদত্যাগ করছি না। আমি পদত্যাগ করছি, কারণ আমি এই কমিশনের সদস্যদের দ্বারা সংঘটিত অন্যায় সরাসরি দেখেছি, এবং এর সঙ্গে আর কোনোভাবেই যুক্ত থাকতে চাই না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০