টাইটানিক ছবির আদলে ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনের বিকৃত ভাস্কর্য - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ মার্চ ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাইটানিক ছবির আদলে ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনের বিকৃত ভাস্কর্য

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট টডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে একটি ব্যঙ্গাত্মক শিল্পকর্মকে কেন্দ্র করে। মঙ্গলবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মলে প্রায় ১২ ফুট উঁচু একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যেখানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ‘টাইটানিক প্রেমিক’ রূপে দেখানো হয়েছে। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতনামা শিল্পী গোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ এই শিল্পকর্মটি তৈরি করেছে। বিখ্যাত চলচ্চিত্র টাইটানিকের একটি আইকনিক দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে ‘দি কিং অব দ্যা ওয়াল্ড’ শিরোনামের ভাস্কর্যটি তৈরি করা হয়।

ভাস্কর্যটিতে সোনালি রঙে আঁকা দুই ব্যক্তিকে টাইটানিক জাহাজের নৌমুখের প্রতিরূপের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে ট্রাম্পকে এপস্টিনের পেছনে দাঁড়িয়ে তাকে আলিঙ্গনরত অবস্থায় দেখানো হয়েছে— যা সিনেমার চরিত্র জ্যাক ও রোজের বিখ্যাত দৃশ্যের অনুকরণ।

শিল্পকর্মটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে এটি সরাসরি ওয়াশিংটন মনুমেন্টের দিকে মুখ করে থাকে এবং ন্যাশনাল মলে ঘুরতে আসা দর্শনার্থীদের চোখে সহজেই পড়ে। ভাস্কর্যের নিচে বসানো ফলকে ব্যঙ্গাত্মক লেখা যুক্ত করা হয়েছে, যেখানে বিলাসবহুল ভ্রমণ, জমকালো পার্টি এবং ‘গোপন আঁকা ছবি’র উল্লেখ করে ট্রাম্প ও এপস্টিনের সম্পর্ককে ইঙ্গিত করা হয়েছে।

এছাড়া ভাস্কর্যটির সামনে ইউনাইটেড স্টেট ক্যাপিটালের দিকে সারি করে ১০টি ব্যানার টানানো হয়েছে। সেখানে ট্রাম্প ও এপস্টিনের একসঙ্গে থাকা ছবি এবং ‘শ্যাক অ্যামেরিকা সেইফ অ্যাগেইন’ স্লোগান ব্যবহার করা হয়েছে। ব্যানারে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতীকও রাখা হলেও ‘জাস্টিস’ শব্দটি কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে।

এটি ট্রাম্প ও এপস্টিনকে নিয়ে ‘সিক্রেট হ্যান্ডশেক’ গোষ্ঠীর ন্যাশনাল মলে স্থাপন করা তৃতীয় শিল্পকর্ম। এর আগে গত জানুয়ারিতে এপস্টিনকে পাঠানো একটি জন্মদিনের বার্তার প্রতিলিপি এবং সেপ্টেম্বরে ‘বেস্ট ফ্রেন্ড ফেন্ড ফরইভার’ শিরোনামে তাদের দুজনকে হাত ধরে থাকা ভাস্কর্য স্থাপন করা হয়েছিল।
শিল্পীগোষ্ঠীর সদস্যদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। জানা গেছে, তারা মধ্যস্থতাকারীর মাধ্যমে ন্যাশনাল পার্ক সার্ভিস থেকে অস্থায়ী শিল্পকর্ম প্রদর্শনের অনুমতি নিয়ে এসব স্থাপন করেন। তবে সর্বশেষ ভাস্কর্যটি কতদিন প্রদর্শিত হবে, তা এখনও স্পষ্ট নয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০