ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা, বিক্ষোভ মুর্শিদাবাদে - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৬ জানুয়ারী ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা, বিক্ষোভ মুর্শিদাবাদে

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে পশ্চিবঙ্গের এক শ্রমজীবীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঝাড়খণ্ডে নিজের ঘর থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ।
মৃত ওই ব্যক্তির নাম আলাউদ্দিন শেখ, বয়স ৩৬ বছর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর গ্রামে তার বাড়ি। প্রায় ৫ বছর আগে উপার্জনের আশায় ঝাড়খণ্ড যান তিনি; সেখানে ফেরিওয়ালার কাজ করতেন।

আলাউদ্দিনের ভগ্নিপতি ওসমান শেখ জানান, গত পরশু তার শ্যালক তাকে ফোন করে বলেছিলেন, ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে ফেরি করতে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে তাকে। সর্বত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড দেখালেও বিশেষ লাভ হচ্ছে না। গোটা ঘটনায় ভয় পাচ্ছেন বলেও জানিয়েছিলেন তিনি। তারপর বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সদস্যরা আলাউদ্দিনের সঙ্গে কথা বলেন। তারপর থেকেই বন্ধ ছিল তার মোবাইল ফোন।

এদিকে শুক্রবার সকালে আলাউদ্দিনের মৃত্যুর খবর তার গ্রাম সুজাপুর গ্রামে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন তার পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীরা। রেললাইন ও মহাসড়ক অবরোধ করেন তারা, জ্বালানো হয় টায়ার।

পরিবারের সদস্যদের দাবি, যে ছবি তারা পেয়েছেন—সেখানে দেখা যাচ্ছে ফাঁস দেওয়া অবস্থায় বসে আছেন আলাউদ্দিন। তার ভিত্তিতেই পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয় খুন করা হয়েছে আলাউদ্দিনকে । এরপর প্রমাণ লোপাটে গলায় ফাঁস দেওয়া হয়েছে।

আলাউদ্দিনের পরিবারের স্বজন ও প্রতিবেশীদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে ওই এলাকা। পরিস্থিতি সামাল দিতে সেখানে ইতোমধ্যে পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের এলিট শাখা র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) মোতায়েন করা হয়েছে।

এসএমডব্লিউ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০