জেডি ভ্যান্সসহ পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিদল, সাড়া নেই তেহরানের - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ এপ্রিল ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেডি ভ্যান্সসহ পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিদল, সাড়া নেই তেহরানের

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, প্রতিনিধিদলটি সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা নাগাদ ইসলামাবাদে পৌঁছাবে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রতিনিধিদলে আরও থাকছেন ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, যারা এর আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র আলোচনার আগ্রহ প্রকাশ করলেও ইরান এখন পর্যন্ত এতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। বরং ইরানের পক্ষ থেকে উল্টো সুর শোনা যাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন, এই মুহূর্তে পরবর্তী কোনো দফার আলোচনার পরিকল্পনা বা সিদ্ধান্ত তাদের নেই।

ইরানি কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বহাল থাকা অবস্থায় কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় তেহরান। অর্থাৎ, আলোচনার আগে অবরোধ প্রত্যাহারের শর্তে অটল রয়েছে ইরান।

এর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যা প্রায় ২১ ঘণ্টা স্থায়ী ছিল। তবে সেই দীর্ঘ আলোচনায় কোনো শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। পারমাণবিক কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে দুই দেশের অবস্থানের মধ্যে এখনো বিস্তর ফারাক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০