জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান, তরুণী গ্রেফতার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৮ অক্টোবর ২০২৫, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান, তরুণী গ্রেফতার

রাজশাহীর সিএন্ডবি মোড়ে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ নিয়ে বিষোদগার ও কটূক্তিমূলক ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সকালে মহানগর গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে আরএমপির রাজপাড়া থানায় সন্ত্রাস দমন আইনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে চালান করা হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠান।

গ্রেফতার শেখ মিফতা ফাইজা (১৯) নাটোর সদর থানার দিঘাপাতিয়া গ্রামের মোশারফ হোসেন চপলের মেয়ে।

জানা গেছে, ২৫ অক্টোবর ফাইজা সিএন্ডবি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলনকারীদের নিয়ে কটূক্তি ও বিষোদগার করেন। এ সময় তার হাতে শেখ হাসিনার একটি ছবি ছিল। ‘জুলাই আন্দোলন দেশ ধ্বংসের আন্দোলন’ উল্লেখ করে ফেসবুকে লাইভ করেন ফাইজা। জুলাই যোদ্ধাদের প্রতি অবমাননাকর কথাবার্তা বলেন। পরে জয় বাংলা বলে শেষ করেন তার লাইভ।

ফাইজার এ ফেসবুক লাইভ মুহূর্তের মধ্যে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। অনেকেই তা শেয়ার করেন। ফাইজা পরে রিল বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দেন। এটিও দেশ-বিদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়।

এদিকে ২৫ অক্টোবর রাতে তানভীর আহমেদ সুইট নামে এক ব্যক্তি ফাইজার ফেসবুক পোস্টটি রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) নজরে আনেন। ডিবি পুলিশ ফাইজার ফেসবুক পেজ বিশ্লেষণ করে জুলাই আন্দোলন, জুলাই যোদ্ধা ও রাষ্ট্রের প্রতি বিভিন্ন আপত্তিকর বক্তব্য পান।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা জানান, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে রাষ্ট্রের প্রতি বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানা যাবে বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে।

রাজশাহী মেট্টোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (ডিসি) গাজীউর রহমান জানান, ফাইজার ফেসবুক পোস্টটি খুবই আপত্তিকর ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকিমূলক। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০