জুলাই আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ অক্টোবর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪ সালের জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- জুলাই অভ্যুত্থানের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের হত্যার হুমকি, জখম, নির্যাতন-নিপীড়ন, চিকিৎসা গ্রহণে বাধা, ধর্ষণের হুমকিদাতা ও উস্কানিদাতা হিসেবে জড়িতদের বিষয়ে তথ্য প্রদানে আগ্রহীদের আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরাবর তথ্য প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর আওয়ামীপন্থি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কিছু শিক্ষকদের মদদে, শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ ও কর্মকর্তা-কর্মচারীরা। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ২০২৫ সালের ২৮ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০