জুমার পরে শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত- নাহিদ - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
১৯ ডিসেম্বর ২০২৫, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুমার পরে শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত- নাহিদ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে আজ জুমার নামাজের পর শাহবাগে পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান।
শাহবাগের কর্মসূচি স্থগিত করা হলেও বিকেল ৪টায় বাংলামোটর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। মূলত জনরোষকে পুঁজি করে কোনো পক্ষ যাতে নাশকতা বা সহিংসতা ছড়াতে না পারে, সেই লক্ষ্যেই কৌশলী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম তার বার্তায় আন্দোলনকারী এবং সাধারণ জনগণকে জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, গতকালের ঘটনার মতো আজও দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা রয়েছে জুলাই গণঅভ্যুত্থান বিরোধী শক্তিগুলোর।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তারা যেকোনো ধরনের সহিংসতা ও হঠকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে। জনগণের ন্যায়সঙ্গত ক্ষোভকে ব্যবহার করে কোনো গোষ্ঠী যাতে কোথাও অগ্নিসংযোগ বা জানমালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে তিনি সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য যে, শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে গত রাত থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে তীব্র বিক্ষোভ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। চট্টগ্রামে সাবেক দুই মন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং রাজশাহীতে আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যালয় গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

এছাড়াও রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নজিরবিহীন হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া এই ক্ষোভের অনল যাতে নতুন করে কোনো অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সেজন্যই মাঠ পর্যায়ের কর্মসূচিগুলোতে এই পরিবর্তন আনা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না- আমির হামজা

তরুণীকে ধর্ষণকাণ্ডে লাহোরের গাজিয়াবাদ থানার সব পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

১০

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

১১

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১২

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১৩

সাংবাদিক মোশারফের মা আর নেই

১৪

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৫

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৭

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৮

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

২০