জীবিত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া অনেক বড় মাপের মানুষ- জহির উদ্দিন স্বপন - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১০ জানুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জীবিত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়া অনেক বড় মাপের মানুষ- জহির উদ্দিন স্বপন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, জীবিত, মুক্ত, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চাইতে ক্ষমতাহীন, বন্দী এবং মৃত খালেদা জিয়া অনেক বড় মাপের একজন মানুষ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গৌরনদী সরকারি পাইলট স্কুল মাঠে বেগম খালেদা জিয়া’র স্মরণে নাগরিক শোকসভায় সভাপতির বক্তৃতা করেন জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, যারা বেগম খালেদা জিয়াকে হিংসা করেছিলো আজ এ দৃশ্য তাদের দেখতে হচ্ছে প্রকৃতি তাদের জন্য শাস্তি বরাদ্দ করে রেখেছে। এভাবেই হিংসা বিদ্বেষকারীদেরকে সর্ব শক্তিমান শিক্ষা দিয়ে থাকেন আর তাকে তিনি সম্মান দেন এভাবেই দিয়ে থাকেন। খালেদা জিয়ার কর্মী হিসেবে তার জীবনের চলার পথের এ প্রত্যেকটি বৈশিষ্ট্যকে আমাদের চর্চা করতে হবে। তার কাছে আমরা শিখেছি কখন আপোষহীন হতে হয়, কখন মৃত্যুর ঝুঁকি নিতে হয়, কখন হাসতে হাসতে কারাগারে যেতে হয়, কখন স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদের চোখের দিকে তাকিয়ে পাল্টা চ্যালেঞ্জ করতে হয়। আবার তার কাছেই আমরা শিখেছি কখন পরাজিত শত্রুকে ক্ষমা করতে হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে আর ফিরে আসবে না। তার উত্তরাধিকার দেশ নায়ক তারেক রহমান। যারা বেগম খালেদা জিয়ার কাছে সামান্য ঋণ ছিলেন তারা নির্বাচনে তার বাইরে কেউ যদি যাই তাহলে তা হবে বিশ্বাসঘাতকতা হবে।

নাগরিক শোক-সভা ও দোয়া-মোনাজাতে স্থানীয়, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা বক্তৃতা করেন। নাগরিক শোক সভার শুরুতে শোক বইয়ে স্বাক্ষর করে জহির উদ্দিন স্বপন বলেন, আগামী এক মাস তার নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সাধারণ মানুষের জন্য এ শোক বই উন্মুক্ত থাকবে। স্ব স্ব প্রতিনিধিদের মাধ্যমে শোক বই সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০