জীবন নিয়ে দুশ্চিন্তা হচ্ছে - সমকন্ঠ
শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ সেপ্টেম্বর ২০২০, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জীবন নিয়ে দুশ্চিন্তা হচ্ছে

করোনার এই কঠিন সময়ে তারকারা কে, কোথায় ঈদ উদযাপন করেছেন তা জানার আগ্রহ অনেকেরই। সেই আগ্রহ থেকেই আমাদের এ আয়োজন। ঈদের দিনে বাংলাদেশের জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে কথা হয় যুগান্তরের। এই তারকা ক্রিকেটারের কেমন কাটল ঈদ- তা যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হল-

যুগান্তর: আসসালামুআলাইকুম।

তাসকিন আহমেদ: ভাই ঈদ মোবারক, কেমন আছেন।

যুগান্তর: আলহামদুলিল্লাহ ভালো আছি।

যুগান্তর: আপনি কেমন আছেন?

তাসকিন আহমেদ: আলহামদুলিল্লাহ, আমিসহ পরিবারের সবাই ভালো আছে।

যুগান্তর: করোনায় ঈদ কেমন কাটল?

তাসকিন আহমেদ: আলহামদুলিল্লাহ, ভালোই কাটল।

যুগান্তর: ঈদের দিন আমরা সাধারণত আত্মীয়র বাসায় বা কোথাও ঘুরে বেড়াতে অভ‍্যস্ত। এবার কি কোথাও ঘুরতে গেলেন?

তাসকিন আহমেদ: না ভাই, এবার অনেক ডিফ্রেন্ট।

যুগান্তর: ঈদের জন‍্য এবার শপিং করেছেন?

তাসকিন আহমেদ: আসলে এবার তেমন কিছুই হয়নি।

যুগান্তর: তাহলে কি পুরাতন পোশাক দিয়েই ঈদ করেছেন?

তাসকিন আহমেদ: পুরাতন না, নতুনই বলা চলে। আগের কেনা অনেক পোশাক ছিল, সেই পোশাক দিয়েই আমি আর আব্বু ঈদ করেছি। নিজের জন‍্য এবার কোনো শপিং করা হয়নি। তবে করোনাভাইরাস কেন! এর চেয়ে বড় কোনো ভাইরাস হলেও মেয়েরা শপিংয়ে যাবেই, ওদের আপনি আটকাতে পারবেন না।

যুগান্তর: মহামারী করোনাভাইরাসের কারণে বাংলাদেশের একাধিক সিরিজ, এশিয়া কাপ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হল…?

তাসকিন আহমেদ: আসলে যেটা চলে গেছে সেটা নিয়ে আফসোস করে হতাশ হয়ে কোনো লাভ নেই। এখন খেলার চেয়ে জীবন নিয়ে বেশি দুশ্চিন্তা হচ্ছে। এখন আমাদের যথা সম্ভব ভালো থাকার চেষ্টা করতে হবে।

যুগান্তর: ঈদুল আজহার দিনে যুগান্তরকে সময় দেয়ার জন‍্য ধন‍্যবাদ।

তাসকিন আহমেদ: আপনাকেও ধন‍্যবাদ, ভালো থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০