জামায়াতের অফিস ভাঙচুর, সাংবাদিক গ্রেফতার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৫ অক্টোবর ২০২৫, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের অফিস ভাঙচুর, সাংবাদিক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতাকে হত্যাচেষ্টা ও দলটির অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

গ্রেফতার সাংবাদিক সাজু গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি।

গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে স্থানীয় রাজমতি সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে সাজুকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, শাহ আলম সাজু দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সাংবাদিকতার আড়ালে সাজু গত ১৬ বছরে গোবিন্দগঞ্জের সাবেক আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিদের ঘনিষ্ঠ হয়ে বিভিন্ন অবৈধ সুযোগ-সুবিধা নিয়েছেন এবং অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। এছাড়াও ২৪ এর জুলাই অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এসব বিষয় বিভিন্ন রাজনৈতিক মহল তার ওপর ক্ষুব্ধ হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ওয়ারেন্টভুক্ত আসামি সাজুকে গ্রেফতার করে আজ শনিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০