জামায়াতের প্রার্থী না থাকা ও কোন্দল মিটে যাওয়ায় শক্ত অবস্থানে বিএনপি - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের প্রার্থী না থাকা ও কোন্দল মিটে যাওয়ায় শক্ত অবস্থানে বিএনপি

মানিকগঞ্জ-২

মানিকগঞ্জ-২(সিংগাইর – হরিরামপুর ও সদরের দুই ইউনিয়ন) জামায়াত ইসলামের প্রার্থী না থাকা অপরদিকে দলীয় কোন্দল মিটে যাওয়ায় ধানের শীষ প্রার্থী প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত ভোটের মাঠে শক্ত অবস্থানে আছেন। এখানে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতিকের মনোনয়ন পেয়েছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুর রহমান। তবে জোটের আসন বন্টনের হিসাব অনুযায়ী জামায়াত এ আসনটি ছেড়ে দেয় বাংলাদেশ খেলাফত মজলিসকে। এখন এ আসনে জামায়াতের নেতৃত্বাধীন তাদের ১১ দলীয় জোটের প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতিকের সালাহ উদ্দিন। তিনি মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস। এলাকায় তেমন পরিচিত না হলেও তিনি দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

এদিকে জামায়াতের প্রার্থী হাত ছাড়া হয়ে গেছে, এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অনেক নেতা কর্মীরা ভেঙ্গে পড়েন। দলটির নেতাকর্মীদের দাবি, বিপুল সংখ্যক ভোট পেয়ে এবার এ আসনটি জামায়াতের ঘরে তুলতে পারত। এ নিয়ে ক্ষোভ, হতাশা ও মনের কষ্ট নিয়ে দলের অনেকেই এখন চুপচাপ। তবে জোটের প্রার্থী সালাহ উদ্দিনের নিজ বাড়ি গোবিন্দল গ্রামে এক ওঠান বৈঠকে যোগ দিয়ে জাহিদুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন,’ভোট দেওয়া হয়ে গেছে’,এখন বাড়ি যান চান চাচা’-সেই নির্বাচন এবার হবে না। আপনারা আমাদের প্রার্থী দেওয়াল ঘড়িতে ভোট দেবেন। জামায়াত জোটকেই ক্ষমতায় দেখতে চায় মানুষ। তবে কেউ কেউ মনে করেন, এ আসনটি জামায়াত হাত ছাড়া হওয়াতে ধানের শীষ সুবিধাজনক অবস্থানেই রয়েছে। এছাড়া থানা বিএনপির সভাপতি বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান রোমান দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করে ধানের শীষের কাজ করছেন।
সেইসাথে সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু ও পৌর বিএনপি সভাপতি এ্যাডভোকেট খোরসেদ আলম ভূঁইয়া জয় বিএনপি প্রার্থীর বিপক্ষে এতোদিন অবস্থান নিলেও গত দুই দিন ধরে তারা তাদের সমর্থকদের নিয়ে ধানের শীষের ভোট চাইছে। এ প্রসঙ্গে তারা বলেন, আমরা বিএনপি প্রার্থীর বিপক্ষে এখনো।তবে আমরা ধানের শীষের বিপক্ষে নই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করছি এবং আমারা আমাদের মত করে ধানের শীষে ভোট চাইছি। ভোটারদের যেহেতু অন্য জায়গায় যাওয়ায় জায়গা নেই। তাই তারা ধানের শীষ মার্কা বেছে নেবেন। ধানের শীষ এখানে বিপুল ভোটে জয়ী হবে।

এখানে জাতীয় পার্টীর (জাপা)প্রার্থী প্রকৌশলী এসএম আব্দুল মান্নান লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। অপরদিকে পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোহাম্মদ আলী হাত পাখা নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইসলামের জয় হবে বলে তিনিও আশাবাদী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১০

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১২

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৩

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৪

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৫

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৬

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৭

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

১৮

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

১৯

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

২০