জাপানে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী'দের এনআইডি সেবা চালু - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২২ অগাস্ট ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী’দের এনআইডি সেবা চালু

জাপানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করা হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে এ সেবা চালুর মধ্য দিয়ে প্রবাসীদের জন্য নানা সরকারি সেবায় প্রবেশাধিকার সহজ হলো।

শুক্রবার দূতাবাসের হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সেবা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আখতার আহমেদ বলেন, বহু প্রবাসী বাংলাদেশির এনআইডি না থাকায় এতদিন তারা দেশে বিভিন্ন সরকারি সেবা গ্রহণে সমস্যায় পড়েছেন।

তিনি জানান, এই কর্মসূচি চালুর মাধ্যমে এখন থেকে জাপানে থাকা প্রবাসীরা দূতাবাস থেকেই এনআইডি সংক্রান্ত সেবা পাবেন।

তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিরা যাতে ভবিষ্যতে জাতীয় নির্বাচনে ডাকযোগে ভোট দিতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশন কাজ করছে।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীদের দাবি ছিল জাপানে এনআইডি সেবা চালুর। অবশেষে এ সেবা চালুর মাধ্যমে তাদের সেই দাবি পূরণ হলো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০