জাতীয় পতাকার দণ্ডে জুতা উত্তোলন, ভিডিও ভাইরালের পর যুবক আটক - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১২ অক্টোবর ২০২৫, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পতাকার দণ্ডে জুতা উত্তোলন, ভিডিও ভাইরালের পর যুবক আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকার দণ্ডে জুতা ঝুলিয়ে উত্তোলনের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার রাতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ।
আটক তরুণের নাম মারুফ হাসান মিরাজ (১৮)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সম্প্রতি ছড়ানো ১৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জাতীয় পতাকা উত্তোলনের দণ্ডের রশিতে একটি জুতা বেঁধে সেটি উত্তোলন করছেন এক তরুণ। এ সময় জাতীয় সংগীত বাজছে, পাশে আরও কয়েকজন যুবক দাঁড়িয়ে আছেন।

ওসি আবদুল হাকিম আজাদ বলেন, ‘ভিডিওটি দেখে মিরাজকে শনাক্ত করা হয়। পরে শনিবার রাতে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ‘মিরাজের ভাষ্যমতে, প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে ভিডিওটি ধারণ করেছিলেন তিনি। তবে কেন এবং কী উদ্দেশ্যে এমন কাজ করেছিলেন, সে বিষয়ে কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০