জাতীয় পার্টির ৬১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ জানুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির ৬১ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

খাগড়াছড়িতে জাতীয় পার্টির পদধারীসহ ৬১ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে জেলা সদরের কলাবাগান এলাকার বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবনের হলরুমে এ যোগদানের আয়োজন করা হয়।

যোগদানদের মধ্যে দিঘীনালা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মো. চান মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি আজিজ কবিরাজসহ ৬১ নেতাকর্মী রয়েছেন।
এ সময় তারা ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া তুলে দেন। পরে ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় সদ্য যোগ দেওয়া দীঘিনালা উপজেলায় জাতীয় পার্টির সিনিয়র সহ-সভপতি মো. চান মিয়া, সহ-সভাপতি খলিলুর রহমানসহ নেতাকর্মীরা বলেন, ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তখন আমাদের এলাকায় সড়ক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তাই আমরা আজ বিএনপিতে যোগ দিয়েছি।

যোগদানের বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টি খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আসন্ন নির্বাচনে মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা বলেন, কয়েকজন দল পরিবর্তন করতেই পারে। তারা কেউ গুরত্বপূর্ণ পদে ছিল না। ফলে এতে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পরবে না। দল পরিবর্তনকারীদের মধ্যে শুধু একজনই অ্যাক্টিভ ছিল, বাকিদের আমি চিনিই না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১০

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১১

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১২

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৩

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৪

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৬

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৭

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৮

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৯

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

২০