জয়পুরহাটে এনসিপি কমিটিকে একাংশের অবাঞ্ছিত ঘোষণা - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ জানুয়ারী ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে এনসিপি কমিটিকে একাংশের অবাঞ্ছিত ঘোষণা

জয়পুরহাটে এনসিপির বর্তমান জেলা কমিটিকে অদক্ষ ও অকার্যকর দাবি করে তার অবাঞ্ছিত ঘোষণা এবং কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটির একাংশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তি ও ছাত্রশক্তি আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জেলা যুবশক্তির আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেন, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল, সদস্য সচিব মো. রাহিছুল ইসলাম এবং ওয়ারিয়র্স অব জুলাই জয়পুরহাট জেলা সদস্য সচিব রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে আহ্বায়ক ও সদস্য সচিবসহ কয়েকজন নেতা ব্যাপক স্বেচ্ছাচারিতা করছেন। তারা সংগঠনের কার্যক্রমে অংশ নেন না এবং নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সঙ্গে কোনো সমন্বয় করেন না। আমরা ১০ দলীয় জোটের সঙ্গে কাজ করতে চাই, স্বতঃসিদ্ধ গণভোটের প্রচারণা চালাচ্ছি, কিন্তু শৈথিল্য প্রদর্শন করা হচ্ছে।

তাদের দাবি, বর্তমান জেলা এনসিপি কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা এবং কমিটি স্থগিত করা হোক।

এ বিষয়ে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস বলেন, কী কারণে ছাত্রশক্তি ও যুবশক্তি এ মানববন্ধন করেছেন, আমি জানি না। এ বিষয়ে দলের হাই কমান্ডকে জানিয়েছি। আর আমি ছাত্রশক্তি ও যুবশক্তির নেতৃবৃন্দকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছি। তারা আসলে আলোচনা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১০

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১১

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১২

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৪

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৫

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৬

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৭

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

১৮

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

১৯

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

২০