জবাইয়ের সময় পশুর মাথা আলাদা হলে কুরবানি হবে কি? - সমকন্ঠ
শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ মে ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবাইয়ের সময় পশুর মাথা আলাদা হলে কুরবানি হবে কি?

কুরবানির মৌসুম এলেই জবাই সংক্রান্ত নানা প্রশ্ন সামনে আসে। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি প্রশ্ন হলো— জবাইয়ের সময় যদি পশুর মাথা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, তাহলে কি কুরবানি সহিহ হবে? অনেকেই বিষয়টি নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন। ইসলামি শরিয়তে এ বিষয়ে সুস্পষ্ট বিধান রয়েছে। কুরবানি ও জবাইয়ের শর্ত, বিসমিল্লাহ বলা এবং কোন অবস্থায় পশু হালাল হবে— এসব বিষয় জানা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন—
فَكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ

‘তোমরা সে সব প্রাণী থেকে আহার কর, যার ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে।’ (সুরা আল-আনআম: আয়াত ১১৮)

কুরবানির পশু কিংবা অন্য কোনো হালাল প্রাণী জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে গর্দান সম্পূর্ণ আলাদা করে ফেলা মাকরুহে তাহরীমী। তবে যদি অনিচ্ছাকৃতভাবে এমনটি হয়ে যায়, তাহলে এতে কোনো সমস্যা নেই। সেই পশুর গোশত খাওয়া জায়েজ হবে। অর্থাৎ মুরগি, গরু বা অন্য কোনো হালাল প্রাণীর মাথা জবাইয়ের সময় ভুলবশত আলাদা হয়ে গেলে তা হারাম হবে না এবং তা খেলে কোনো গুনাহও হবে না।

মুরগি বা অন্য যেকোনো হালাল পশু-পাখি জবাইয়ের ক্ষেত্রে শরিয়ত কিছু শর্ত নির্ধারণ করেছে। জবাইকারীকে মুসলমান অথবা আহলে কিতাব— অর্থাৎ আসমানি কিতাবের অনুসারী হতে হবে। পাশাপাশি তাকে সুস্থ মস্তিষ্কসম্পন্ন ও বুঝমান ব্যক্তি হতে হবে।

জবাইয়ের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা জরুরি। এরপর ধারালো কোনো বস্তু দিয়ে গলার দিক থেকে জবাই করতে হবে। জবাইয়ের সময় প্রাণীর শ্বাসনালি, খাদ্যনালি এবং দুই শাহরগের অন্তত একটি কেটে দিতে হবে, যাতে রক্ত প্রবাহিত হয়। এসব শর্ত পূরণ না হলে জবাই শুদ্ধ হবে না এবং সেই প্রাণী খাওয়াও জায়েজ হবে না।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلْ

‘যে বস্তু রক্ত প্রবাহিত করে এবং যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে, তা খাও।’ (বুখারি ২৪৮৮, মুসলিম ১৯৬৮)

তবে সব শর্ত পূরণের পর যদি কেউ ভুলে ‘বিসমিল্লাহ’ বলতে না পারেন, তাহলে জবাই শুদ্ধ হয়ে যাবে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম ত্যাগ করে জবাই করেন, তাহলে সেই জবাই সহিহ হবে না। কেননা এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আরও ইরশাদ হয়েছে—

وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ

‘যার ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, তা তোমরা খেও না।’ (সুরা আল-আনআম: আয়াত ১২১)

ইসলামে কুরবানি ও জবাই শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি আল্লাহর নির্দেশ মেনে আদায় করা গুরুত্বপূর্ণ ইবাদত। তাই জবাইয়ের সময় শরিয়তের বিধান জানা ও মানা অত্যন্ত জরুরি। অনিচ্ছাকৃতভাবে পশুর মাথা আলাদা হয়ে গেলে কুরবানি সহিহ হবে, তবে ইচ্ছাকৃতভাবে এমন করা অনুচিত। সঠিক নিয়মে আল্লাহর নাম উচ্চারণ করে জবাই করাই একজন মুসলমানের দায়িত্ব ও তাকওয়ার পরিচয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০