ছেলেকে নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলেকে নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি

মার্কিন গোয়েন্দা তথ্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। রিপোর্টে বলা হয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনি তার ছেলে মোজতবা খামেনি তার উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসুক, তা নিয়ে দ্বিধায় ছিলেন।

একাধিক সূত্র বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, খামেনি মনে করতেন যে তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন।
এ ছাড়া মনে করা হতো, মোজতবা খামেনি খুব বেশি বুদ্ধিমান নন ও নেতৃত্বের জন্য অযোগ্য। সূত্রগুলো আরও জানিয়েছে, প্রয়াত এই নেতা তার ছেলের ব্যক্তিগত কিছু সমস্যার বিষয়েও জানতেন।

সিবিএস নিউজ বলছে, এই গোয়েন্দা তথ্য ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ একটি ছোট পরিসরের দলের লোকজনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহতের পর ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে গত সপ্তাহে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০