ছাত্র-জনতার ওপর সরাসরি গুলি করা সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৩ অক্টোবর ২০২৫, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার ওপর সরাসরি গুলি করা সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ ১০ মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সীগঞ্জ শহর সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে (৩০) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এছাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাগর মিয়াকে (২৯) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আশীকুর রহমান শুনানি শেষে দুজনকে রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই দিন ভোরে তাকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাত ১টার দিকে তাকে রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাজ্জাত হোসেন সাগর নিষিদ্ধ ছাত্রলীগের পদবি ছাড়াও পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

এদিকে সাগর ও তার সহযোগীকে থানায় নিয়ে আসার খবরে উত্তেজিত ছাত্র-জনতা থানার সামনে বিক্ষোভ করেন। এ সময় আদালতপাড়ায় পুলিশের প্রিজনভ্যান ও আসামিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন তারা। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে নিয়ে আসে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর বিদেশে পালিয়ে যান সাগর। পরে কোরিয়াতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। সম্প্রতি কঠোর গোপনীয়তায় ইমিগ্রেশন পুলিশকে ফাঁকি দিয়ে দেশে ফিরে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। এক মাস ধরে সাগরকে অনুসরণ শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জে ৩ জনকে হত্যার ঘটনাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক ভিডিওতে অস্ত্র হাতে তাকে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা গেছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জে কর্মসূচি করতে জড়ো হন কয়েক হাজার ছাত্র-জনতা। এ সময় অস্ত্র-ককটেল নিয়ে তাদের ওপর হামলা করে ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরস্ত্র আন্দোলনকারীরা ইটপাটকেল-লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। এছাড়াও আহত হন শতাধিক লোক। এসব ঘটনায় ৩টি হত্যা মামলাসহ অন্তত ৫টি হত্যাচেষ্টা মামলাতে আসামি করা হয়েছে সাগরকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০