ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী জেলা ছাত্রদলে যোগদান করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদলের আয়োজিত অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যুক্ত হন।

ছাত্রদলে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামল।

অনুষ্ঠান শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী ও জনতার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রধান অতিথি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছাত্ররা না এগোলে জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হতো না এবং ফ্যাসিস্ট সরকারের পতনও ঘটতে পারত না। ছাত্ররা সাহসিকতার পরিচয় দিয়েছে। মূল নেতৃত্বের দায়িত্ব ছিল তাদের। পরবর্তীতে বিভিন্ন শক্তি নেপথ্যে থেকে তাদের সহায়তা করেছে।

তিনি আরও বলেন, শুধু ছাত্রদলের নেতারাই নয়, নেপথ্যে অনেক অনুপ্রেরণা ও সহায়তা প্রদান করেছে। আমাদের লক্ষ্য হলো জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখা, যা বর্তমানে কিছুটা ম্লান হয়ে যাচ্ছে। প্রশাসনসহ অনেক জায়গায় ফ্যাসিস্টদের প্রভাব দেখা যাচ্ছে।

তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্টদের আগের কর্মকাণ্ড যেন পুনরায় না ঘটে, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। জুলাই ২০২৪-এ শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়ায় অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে, যা শুধু শহরে নয়, সারা দেশে ছড়িয়েছে।

সংসদ সদস্য প্রার্থী বলেন, ছাত্রদলে যোগদানকারী বিপ্লবী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা ছাত্রদলকে নতুন আঙ্গিকে গড়ে তুলব।

এছাড়া তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কারের কথা উল্লেখ করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন, যা সময়োপযোগী।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠক মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন এবং ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

১০

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১১

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১২

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১৩

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৪

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৬

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৭

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৮

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৯

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

২০