চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ নভেম্বর ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গা সীমান্তে গুলির পর বাংলাদেশিকে ‘ধরে নিয়ে গেছে’ বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)’র গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি আহতের খবর পাওয়া গেছে। শহীদুলের পরিবারের অভিযোগ, গুলির পর তাকে ধরে নিয়ে গেছে। এমনকি শহীদুলের মৃত্যুর খবর পেয়েছেন বলেও দাবি করেছেন তার স্ত্রী নাসরিন আকতার।

শহীদুলের স্ত্রী নাসরিন আকতার বলেন, আমার স্বামী মাঠে ঘাস কাটতে গিয়েছিল। সেখান থেকে তাকে ধরে নিয়ে গুলি করেছে বিএসএফ। তারপর তার লাশ সীমান্তে ফেলে রেখেছে।

এদিকে এ ঘটনার পর বিএসএফের পক্ষ থেকে শহীদুলকে মাদক কারাবারি বলে দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল রফিকুল আলম।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিজিবি। তখন ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার ৩২ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ডেন্ট সুজিত কুমার দাবি করেন; শহিদুল ইসলামসহ ৬ জনের একটি দল বিকেলে ভারতে মাদক আনতে যায়। এ সময় তারা ভারতের মাটিয়ারী ক্যাম্পের বিএসএফের সদস্যদের চ্যালেঞ্জের মুখে পড়ে। শহিদুল ইসলাম এসময় তার ব্যাগে থাকা হাঁসুয়া বের করে বিএসএফের উপর চড়াও হলে বিএসএফ এক রাউন্ড গুলি ছোড়ে। বিএসএফের ছোড়া গুলিতে শহিদুল আহত হলে তাকে চিকিৎসার জন্য কৃষ্ণনগর হাসপাতালে নেওয়া হয়।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, শহিদুল গুলিবিদ্ধ হয়েছে বলে বিএসএফ জানিয়েছে। তাকে ভারতীয় হাসপাতালে নেওয়া হয়েছে- জানিয়েছে বিএসএফ। তবে তার মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

২

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৩

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৪

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৫

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

৬

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

৭

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

৮

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৯

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১০

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১১

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১২

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৩

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৪

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১৫

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১৬

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১৭

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৯

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

২০