চুরির অভিযোগে কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, আটক ৩ - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগে কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, আটক ৩

কুমিল্লার বুড়িচংয়ে চুরির অভিযোগে এক যুবককে আটকে রেখে কুকুর লেলিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলের সামনে এ ঘটনা ঘটে। শনিবার সকালে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে র‍্যাব-১১ সিপিসি ২।

নির্যাতনের শিকার ওই যুবকের নাম শ্রী জয় (৩২)। তিনি জেলার চান্দিনা উপজেলার মাইজখার এলাকার শ্রী বিষ্ণুর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুড়িচং উপজেলার দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হত। শুক্রবার জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করে। নামাজ শুরু হলে শ্রী জয় কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা মিলের দুটি কুকুরকে তার পেছনে লেলিয়ে দেন। কুকুরের তাড়া খেয়ে তিনি এক প্রান্তে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়।

ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। পরে রাতেই র‍্যাব-১১ সিপিসি-২ এবং বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে আটক করে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর শ্রী জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে। এ সময় কয়েকজন যুবক লাঠি হাতে তাকে আঘাত করছেন। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বাঁচার জন্য আকুতি করছেন।

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর ভাইরাল ভিডিও ফুটেজ দেখে তিনজনকে আটক করেছে র‍্যাব। আটক তিনজনকে র‍্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০