চান্দিনা থেকে অপহৃত মাদ্রাসাছাত্র বাগেরহাটে উদ্ধার - সমকন্ঠ
রবিবার , ৪ অক্টোবর ২০২৬
সমকন্ঠ
৩১ অক্টোবর ২০২৫, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চান্দিনা থেকে অপহৃত মাদ্রাসাছাত্র বাগেরহাটে উদ্ধার

কুমিল্লার চান্দিনা থেকে অপহৃত ছয় বছরের মাদ্রাসাছাত্র মোহাম্মদ আলীকে অপহরণের একদিন পর বাগেরহাট জেলার রামপাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের মূল হোতা, শিশুটির ফুফা মোহাম্মদ হানিফকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে চান্দিনা থানার পুলিশ বাগেরহাটের রামপাল থানা এলাকায় অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার করে। পরে রাতে শিশুটি ও অভিযুক্ত হানিফকে চান্দিনা থানায় আনা হয়।

উদ্ধার হওয়া শিশু মোহাম্মদ আলী চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের পাঁচধারা গ্রামের রুহুল আমিন ও নাহিদা আক্তারের ছেলে। সে চান্দিনা উপজেলা সদরের মহারং জাফর আলী মুন্সি মারকাজুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

আটক মোহাম্মদ হানিফ (৪৮) কুমিল্লা সদর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং অপহৃত শিশুর ফুফা।

জানা গেছে, হানিফের স্ত্রী ফাতেমা আক্তারের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। কয়েকদিন আগে ফাতেমা রাগ করে বাবার বাড়িতে চলে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার (২৯ অক্টোবর) সকালে হানিফ তার শ্যালকের ছেলে মোহাম্মদ আলীকে মাদ্রাসা থেকে অপহরণ করে নিয়ে যায়।

শিশুটি নিখোঁজ হওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা নিশ্চিত হন যে, হানিফই শিশুটিকে নিয়ে গেছে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, শিশুর মা নাদিয়া আক্তারের অভিযোগের ভিত্তিতে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় হানিফের অবস্থান শনাক্ত করি। পরে তাকে বাগেরহাটের রামপাল থেকে আটক করে শিশুটিকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে আসামি ও শিশুটিকে আদালতে হাজির করা হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় লালন শাহ মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলা

১

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

২

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

৩

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহতের অভিযোগ, তবে পরিবারের দাবি ভিন্ন

৪

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার গুজব, আটক ১

৫

বাংলাদেশের সীমান্তের পাশে রাখাইনে জান্তার বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

৬

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

৭

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮

রাজধানীতে পাঁচ বছরে আড়াই হাজার বেওয়ারিশ মরদেহ দাফন

৯

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

১০

কুষ্টিয়ায় রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

১১

প্রবাসীদের জন্য তাকওয়া ভিলেজে ২০ শতাংশ ছাড় শুরু

১২

দুই দশক পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিল মার্কিন সেনারা

১৩

উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১৫

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

১৬

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

১৭

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

১৮

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

১৯

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

২০