চানখারপুল হত্যাকাণ্ড: তদন্ত কর্মকর্তাকে দ্বিতীয় দিনের জেরা আজ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ নভেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চানখারপুল হত্যাকাণ্ড: তদন্ত কর্মকর্তাকে দ্বিতীয় দিনের জেরা আজ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করবেন আসামিপক্ষ। এছাড়া, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ।

বুধবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চানখারপুলের মামলার এই জেরা অনুষ্ঠিত হবে। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত, চিকিৎসক, একজন উপদেষ্টাসহ সাক্ষ্য দিয়েছেন ২৪ জন।

তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে, মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি ৮ জন হলেও, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন পলাতক আছেন। আর গ্রেফতার আছেন কনস্টেবল সুজনসহ ৪ জন।

অপরদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়া ৭ জনকে হত্যা ও ৬ মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ হবে। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। এর মধ্যে, ২৩তম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন রাজসাক্ষী সাবেক এসআই আবজালুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০