চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে হস্তান্তর করবে ব্রিটেন, ট্রাম্প বললেন ‘চরম বোকামি’ - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ জানুয়ারী ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে হস্তান্তর করবে ব্রিটেন, ট্রাম্প বললেন ‘চরম বোকামি’

ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করতে সম্মত হয়েছে যুক্তরাজ্য। হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২০ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।

২০২৫ সালের মে মাসে যখন স্টারমার এই চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তর চুক্তির ঘোষণাকে ট্রাম্প প্রশাসন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে ‘যুগান্তকারী অর্জন’ হিসেবে স্বাগত জানিয়েছিলেন। এখন ট্রাম্পের সেই অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ার ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক নজিরবিহীন আন্তর্জাতিক কূটনৈতিক সংকটের মুখে পড়েছেন।

ব্রিটিশ সরকারকে কটাক্ষের স্বরে ট্রাম্প লিখেন, আশ্চর্যজনকভাবে আমাদের “মেধাবী” ন্যাটো মিত্র যুক্তরাজ্য দিয়েগো গার্সিয়া দ্বীপটি মরিশাসের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। সেখানে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। কোনো সংগত কারণ ছাড়াই তারা এটি হস্তান্তর করছে।

গ্রিনল্যান্ড কিনে নেওয়া যুক্তিসঙ্গত দাবি করে ট্রাম্প বলেন, ব্রিটেনের এই ‘বোকামি’ প্রমাণ করে, কেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়া জরুরি।

ট্রাম্প এই সিদ্ধান্তকে ‘চরম দুর্বলতা’ হিসেবে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন, চীন ও রাশিয়ার মতো আন্তর্জাতিক শক্তিগুলো কেবল ‘শক্তিমত্তা’ চিনতে জানে এবং তারা এই দুর্বলতার সুযোগ নেবে। তিনি ডেনমার্ক ও তার ইউরোপীয় মিত্রদের এ বিষয়ে ‘সঠিক কাজ’ করার আহ্বান জানান।

ট্রাম্পের এই কঠোর অবস্থান ব্রিটিশ সরকারের জন্য একটি বড় ধাক্কা ও চরম অবমাননাকর হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। কারণ, মাত্র ২৪ ঘণ্টা আগেও ডাউনিং স্ট্রিটে এক বক্তব্যে কিয়ার স্টারমার ট্রাম্পের সঙ্গে তার ‘শান্ত ও গভীর সম্পর্কের’ সাফাই গেয়েছিলেন। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রাম্প সেই সম্পর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিলেন!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০