চাকরির সন্ধানে বিশ্বের ১২০ কোটি তরুণ- বিশ্বব্যাংক প্রেসিডেন্ট - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ অক্টোবর ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাকরির সন্ধানে বিশ্বের ১২০ কোটি তরুণ- বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেছেন, আগামী ২৫ বছরে বিশ্বে ১২০ কোটি তরুণ কর্মক্ষেত্রে প্রবেশ করবে। তারা চাকরির সন্ধানে নামবে। কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কাজের সুযোগ তৈরি হচ্ছে না।

এজন্য এখনই যদি আমরা প্রস্তুতি না নিতে পারি তাহলে এই প্রজন্মের সামনে আমরা সবচেয়ে বড় ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়াব।

ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সভায় দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বিশ্ব অর্থনীতি, কর্মসংস্থান ও উন্নয়নশীল দেশগুলোর সামনে থাকা বড় চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। বৃহস্পতিবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অজয় বাঙ্গা আরও বলেন, ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৮৫ শতাংশ মানুষ আজ যেসব দেশকে আমরা উন্নয়নশীল বলি, সেখানে বসবাস করবে। এই বিশাল জনগোষ্ঠী যদি পর্যাপ্ত শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ না পায় তাহলে সামাজিক বৈষম্য ও অস্থিতিশীলতা বাড়বে।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের মতো জনবহুল উন্নয়নশীল দেশগুলোর জন্য কর্মসংস্থানের প্রস্তুতিবিষয়ক এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে শ্রমবাজারে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, পাঁচ খাত উন্নয়নেই সৃষ্টি হবে কর্মসংস্থান। এগুলো হলো-অবকাঠামো ও জ্বালানি, কৃষি ও কৃষি-ব্যবসা, স্বাস্থ্যসেবা, পর্যটন এবং খনিজ উৎপাদন ও প্রক্রিয়াকরণ। আমাদের উচিত এই খাতগুলোকে আধুনিকায়ন করা এবং বেসরকারি বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তোলা।

অজয় বাঙ্গা জানান, শুধু বিদেশি সহায়তা নয়, উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের অর্থনৈতিক কাঠামো মজবুত করতে হবে এবং বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে হবে।

তিনি বলেন, আমাদের জরুরি উদ্যোগ, সহানুভ‚তি ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে। কারণ যৌথ চ্যালেঞ্জের মুখে বিভক্ত হওয়ার সামর্থ্য পৃথিবীর নেই।

অজয় বাঙ্গা বিশ্বকে মনে করিয়ে দেন কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও সুশাসনের চ্যালেঞ্জ নির্দিষ্ট কোনো একটি দেশের নয়, এটি বৈশ্বিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০