চলতি সপ্তাহেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ব্রিটেন- রিপোর্ট - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলতি সপ্তাহেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ব্রিটেন- রিপোর্ট

চলতি সপ্তাহ শেষেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ব্রিটেন। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রীয় সফর শেষে যুক্তরাজ্য ত্যাগ করার পর ব্রিটেন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবে।

গত জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেছিলেন, যদি ইসরায়েল গাজার দুর্ভোগ লাঘব এবং যুদ্ধবিরতির জন্য পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ট্রাম্প তার দুই দিনের সফর শেষ করবেন, এবং এরপরই ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়ে একটি ঘোষণা দিতে পারে। তবে রয়টার্সের প্রতিবেদন বলছে, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াও। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনের সময় এই স্বীকৃতি দেওয়া হতে পারে।

লন্ডনের মেয়র সাদিক খান গাজার পরিস্থিতিকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন ‘গাজায় যা ঘটছে তা গণহত্যা’। তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সবচেয়ে জ্যেষ্ঠ নেতা, যিনি গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের অবস্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

স্কাই নিউজ জানিয়েছে, ট্রাম্পের সফরের সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) সাদিক খান বলেন, ‘যখন আমি শিশুদের ক্ষুধার্ত থাকার ছবি দেখি… যখন আমি গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে দেখি; যখন আমি অভাবী মানুষের কাছে ত্রাণ সরবরাহের অভাব দেখি; যখন আমি মানুষের তৈরি দুর্ভিক্ষ দেখি; যখন আমি আইসিজে-র অন্তর্বর্তীকালীন রায় পড়ি, এবং তারপর চলতি সপ্তাহে জাতিসংঘ কমিশনের প্রতিবেদন দেখি, তখন আমার মনে হয় গাজায় আমরা যে গণহত্যা দেখতে পাচ্ছি, তা আমাদের চোখের সামনেই ঘটছে।’

গাজায় ইসরায়েলি গণহত্যা নিয়ে বৈশ্বিক জনমত ক্রমেই জোরালো হচ্ছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সরাসরি ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে প্রথম সিনেটর যিনি এই বিষয়ে এমন মন্তব্য করলেন। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা গণহত্যার শামিল এবং একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের ওপর এই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০