চট্টগ্রাম-২: হাইকোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পেলেন সরোয়ার আলমগীর - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৭ জানুয়ারী ২০২৬, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-২: হাইকোর্টের আদেশে প্রার্থীতা ফিরে পেলেন সরোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে আদালত তার প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে রিটের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

এর আগে প্রার্থিতা ফিরে পেতে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের করেন।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ঋণ পুনঃতফসিলের পর চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন চেম্বার আদালত।

এরও আগে, গত ১৮ জানুয়ারি চেম্বার জজ আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেছিলেন। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত ওই স্থগিতাদেশ দেন। সে সময় প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুমার রায়।

এরও আগে হাইকোর্ট সরোয়ার আলমগীরের নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। একই দিন নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে।

সর্বশেষ হাইকোর্টের আদেশে সরোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতার অবসান ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০