গোপালগঞ্জে দল ছাড়ার ঘোষণার পরই যুবলীগ নেতা গ্রেপ্তার - সমকন্ঠ
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ জানুয়ারী ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে দল ছাড়ার ঘোষণার পরই যুবলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নাটকীয় এক ঘটনার মধ্য দিয়ে গ্রেপ্তার হয়েছেন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (সদ্য পদত্যাগ করা) লেলিন সাহা (৩৬)। সংবাদ সম্মেলন করে দলীয় পদত্যাগের ঘোষণা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকার পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ওই দিন দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন লেলিন সাহা।

গ্রেপ্তার লেলিন সাহা (৩৬) টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার পাটগাতী গ্রামের বাসিন্দা। গতকাল বিকেলে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।

পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে পুলিশের তদন্তে উঠে আসে। তদন্তে লেলিন সাহার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

এসআই মনির হোসেন বলেন, গ্রেপ্তার এড়াতে সম্প্রতি লেলিন সাহা বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে আঁতাতের চেষ্টা করছিলেন। তিনি পৌর মাল্টিপারপাস মার্কেটে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

১০

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১১

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১৩

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৪

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৫

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৬

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৮

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৯

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

২০