গুগল ও ইউটিউবের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিল - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
৫ অক্টোবর ২০২৫, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গুগল ও ইউটিউবের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিল

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগের একটি প্রতিনিধি দল প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব তৈরির উদ্দেশ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) সিঙ্গাপুরে অবস্থিত গুগল এশিয়া প্যাসিফিকের সদর দপ্তরে গুগল ও ইউটিউব এর সঙ্গে পৃথক দুটি বৈঠকে যোগদান করে।

প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় গুগল নিউজ ইনিশিয়েটিভ টিমের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন গুগল নিউজ পার্টনারশিপ প্রকল্পের প্রতিনিধি আদিল ফারহান, জার্নালিজম, মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগের প্রধান ড. আফতাব হোসেন ও সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান।

দুই পক্ষের এই আলোচনায় গুগল নিউজের পার্টনারশিপ প্রকল্পের সঙ্গে সেমিনার, ইন্টার্নশিপ এবং মাস্টারক্লাস আয়োজনের সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেএমসি প্রতিনিধিদল উল্লেখ করেন, তাদের বিভাগ ইতোমধ্যে পাঠ্যসূচিতে গুগলের সুনির্দিষ্ট এআই টুলস এবং ডিজিটাল সাংবাদিকতা সংশ্লিষ্ট গুগলের নানান রিসোর্স যুক্ত করেছে। যাতে শিক্ষার্থীরা দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহারের নিশ্চিত করতে পারে।

এই প্রসঙ্গে জেএমসি বিভাগের প্রধান ড. আফতাব হোসেন বলেন, ‘গণমাধ্যম ও প্রযুক্তির এই সন্ধিক্ষণে। গুগল নিউজ ইনিশিয়েটিভের সঙ্গে আমাদের সহযোগিতা শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের কোর্স কারিকুলামে এআই টুলের একীকরণ এটাই প্রমাণ করে যে, আমরা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে বদ্ধপরিকর।’

জেএমসি প্রতিনিধিদল ইউটিউবের সঙ্গে আরেকটি বৈঠক করে। এই বৈঠকে গুগল এশিয়ার প্যাসিফিক হেড কোয়ার্টার এর ইউটিউব স্ট্র্যাটেজিক পার্টনারশীপের প্রতিনিধি আবু সালেহ উপস্থিত ছিলেন। উভয় পক্ষ তরুণ কনটেন্ট নির্মাতাদের জন্য ইনকিউবেশন প্রকল্প, কমিউনিটি গাইডলাইনস এবং ডিজিটাল সুরক্ষা এর রিসোর্সগুলোকে মাঠ পর্যায়ে পৌঁছে দিতে একটি যৌথ সহযোগিতামূলক উদ্যোগে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

গুগলের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে আদিল ফারহান বলেন, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার এই ধরনের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক সাংবাদিকতায় তথ্য যাচাই ও এআই টুলস এর মতো বিষয়গুলোতে সচেতনতা বাড়ানোয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জেএমসি-এর সঙ্গে গুগলের যৌথ উদ্যোগ একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা আশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০