‘গাজা শান্তি সম্মেলনে’ যোগ দেবে না ইরান - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৩ অক্টোবর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘গাজা শান্তি সম্মেলনে’ যোগ দেবে না ইরান

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আজ সোমবার (১৩ অক্টোবর) মিশরের পর্যটন শহর শারম আল-শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা। তবে আমন্ত্রণ পেয়েও সম্মেলন যোগ দেবে না ইরান।

সামজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘মিশরের পর্যটন শহর শারম আল-শেখের শীর্ষ সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি বা ইরানের প্রেসিডেন্ট কেউই এমন প্রতিপক্ষের নেতাদের সাথে বসতে পারি না, যারা ইরানের জনগণের ওপর আক্রমণ চালিয়েছে, আমাদের হুমকি দিচ্ছে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে- এমন অভিযোগে চলতি বছরের ১৩ জুন ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল, যার ফলে ইরানের সেনাবাহিনীর অনেক সিনিয়র কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন।

ইরান ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে এবং এরপর ‘ট্রু প্রমিজ থ্রি’ নামে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালায়। ১২ দিনের তীব্র সংঘাতের পর ২৪ জুন উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাতে ইসরাইলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যা যুদ্ধের সময় প্রকাশ না পেলেও এখন ক্রমেই সামনে আসছে।

ইরানের পরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তবে এটাও বলতে চাই যে, গাজায় দখলদার ইসরাইলের গণহত্যা বন্ধ ও দেশটির সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে এমন যেকোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়।

তিনি বলেন, ‘ইরান এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ছিল এবং এখনো আছে।

গাজায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে সোমবার (১৩ অক্টোবর) মিশরের পর্যটন শহর শারম আল-শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা।

এই চুক্তি অনুষ্ঠানের সহ-সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের কোনো প্রতিনিধি থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০