গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১৪ অক্টোবর ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প

মিসরের শারম এল-শেইখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ইসরাইল-হামাস সংঘাত নিরসনে অগ্রগতি অর্জনের পর বিশ্বনেতারা একত্রিত হন। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যস্থতার ভূমিকার প্রশংসা পান। তবে আলোচনার চেয়ে বেশি মনোযোগ কাড়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে তার মন্তব্য, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়।

বক্তৃতার সময় ট্রাম্প উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানাতে গিয়ে মেলোনির প্রতি ব্যক্তিগত মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের এখানে এক নারী আছেন, এক তরুণী। আমি আসলে এটা বলার অনুমতি পাই না, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটিই হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি।

এরপর মেলোনির দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন, আমি ঝুঁকি নিচ্ছি, কিন্তু বলতে চাই— আপনি সত্যিই সুন্দরী। আশা করি এতে আপনি কিছু মনে করবেন না। এখানে আসার জন্য ধন্যবাদ, আমি কৃতজ্ঞ।

এই মন্তব্যের ভিডিও ক্লিপটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে ট্রাম্পের প্রশংসাকে অস্বস্তিকর বলে মন্তব্য করেন, বিশেষত মেলোনির মুখের অভিব্যক্তি দেখে অনেকে ধারণা করেন, তিনি এতে তেমন সন্তুষ্ট ছিলেন না।
একই সম্মেলনে মেলোনির আরেকটি ভিডিওও ব্যাপকভাবে ভাইরাল হয়, যেখানে তাকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে হাস্যরসাত্মক আলাপ করতে দেখা যায়। পাশে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ভিডিওতে এরদোগান মেলোনিকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে দেখতে চমৎকার লাগছে, তবে আমি আপনাকে ধূমপান ছাড়তে বাধ্য করব। মেলোনি তখন হাসতে হাসতে জবাব দেন, আমি জানি, আমি জানি।

ট্রাম্প ও এরদোয়ানের সঙ্গে এই দুই ভিন্ন মুহূর্তের ভিডিওর কারণে মেলোনি সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। শারম এল-শেইখের এই সম্মেলন ছিল ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত প্রশমনে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ, যেখানে ট্রাম্প অন্যান্য বিশ্বনেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার বন্ধু, অসাধারণ মানুষ। যদিও কয়েকজন আছেন যাদের আমি তেমন পছন্দ করি না — তবে কে তারা, সেটা বলব না।

এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল গাজায় শান্তি পুনঃস্থাপন, তবে ট্রাম্পের মন্তব্য ও মেলোনির সঙ্গে তার মিথস্ক্রিয়াই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় আসে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০