গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: আইডিএফ প্রধান আইয়াল জামির - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৮ অক্টোবর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: আইডিএফ প্রধান আইয়াল জামির

যতক্ষণ না নিহত সব ইসরায়েলি বন্দির দেহ দেশে ফিরিয়ে আনা যায়, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। ২০২৬ সালে প্রবেশের আগে সামরিক বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা ও অভিজ্ঞতা মূল্যায়নের অংশ হিসেবে আয়োজিত এক উচ্চপর্যায়ের সামরিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

সোমবার (২৭ অক্টোবর) আয়োজিত ওই সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে সব অপারেশনাল ইউনিট কমান্ডার উপস্থিত ছিলেন। আইডিএফ জানিয়েছে, এই সম্মেলন সামরিক বাহিনীর জন্য একটি নতুন ‘শিক্ষণ প্রক্রিয়ার সূচনা’, যেখানে যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতির দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে রিজার্ভ বাহিনীর কমান্ডারদের নিয়েও একই ধরনের সভা অনুষ্ঠিত হবে।

জেনারেল জামির বলেন, ‘আইডিএফ ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, তবে অতীতকে কাঁধে নিয়ে। শিক্ষা নেওয়া এবং অভিজ্ঞতা অর্জন করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব—এ কাজ আমরা সাহস ও দৃঢ়তার সঙ্গে করব।

তিনি আরও বলেন, এখন আমাদের দায়িত্ব হলো আমাদের সৈন্যদের ও তাদের পরিবারের যত্ন নেওয়া, সংগঠনগত শৃঙ্খলা ও প্রস্তুতি আরও দৃঢ় করা, এবং সব সীমান্তে যে নতুন চ্যালেঞ্জগুলো সামনে আসছে, সেগুলোর জন্য প্রস্তুতি নেওয়া।

জামির স্পষ্টভাবে উল্লেখ করেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। নিহত বন্দিদের দেহ ফিরিয়ে আনার এই পবিত্র মিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে, এবং হামাসের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তারা যুদ্ধসংক্রান্ত অপারেশনাল ও গোয়েন্দা তথ্য উপস্থাপন করেন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও উপস্থিত কমান্ডারদের উদ্দেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের অংশ হিসেবে এক প্যানেল আলোচনায় অংশ নেন মুক্তিপ্রাপ্ত দুই বন্দি এমিলি দামারি ও লিরি আলবাগ, নিহত সৈনিক তাল হাইমির স্ত্রী এলা হাইমি, এবং রাব্বি দোরন পেরেজ—যিনি নিহত ক্যাপ্টেন ড্যানিয়েল পেরেজের বাবা।

তাল হাইমি ও ড্যানিয়েল পেরেজ দুজনই ২০২৩ সালের ৭ অক্টোবর নিহত হয়েছিলেন। তাদের দেহ হামাস গাজায় নিয়ে গিয়েছিল এবং এই মাসের শুরুতে আইডিএফ তা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে।

আইডিএফের এই সম্মেলন মূলত গাজা যুদ্ধের অভিজ্ঞতা বিশ্লেষণ, ভবিষ্যৎ কৌশল নির্ধারণ এবং সৈন্যদের মানসিক ও কাঠামোগত প্রস্তুতি জোরদার করার এক পর্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০