গাজা ইস্যুতে এবার নেতানিয়াহুকে দুষলেন ট্রাম্পের জামাতা - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজা ইস্যুতে এবার নেতানিয়াহুকে দুষলেন ট্রাম্পের জামাতা

গাজা ভূখণ্ডের যুদ্ধপরবর্তী শাসনব্যবস্থা সংক্রান্ত মার্কিন পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে নেতানিয়াহু এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মধ্যে চরম মতবিরোধ সৃষ্টি হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ইসরায়েলের চ্যানেল ১৪-এর এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগীদের নিয়ে প্রস্তুত করা মার্কিন পরিকল্পনায় নেতানিয়াহু নানা বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন কুশনার।

প্রতিবেদনে জানানো হয়, গাজায় নতুন অধ্যায়ে প্রবেশের জন্য মার্কিন পক্ষ অবিলম্বে ব্যবহারিক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিচ্ছে। তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আগে নিরাপত্তা শর্ত পূরণ করতে হবে।

চলমান আলোচনার সময় নেতানিয়াহু কুশনারকে নিশ্চিত করেন, গাজা স্ট্রিপকে পুরোপুরি সামরিক মুক্ত করা না হওয়া পর্যন্ত ইসরায়েল সেখানে কোনো শাসনব্যবস্থা অনুমোদন করবে না। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর যাবতীয় অস্ত্র আত্মসমর্পণ ও সামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করাকেই সামরিক দূরীকরণের মূল শর্ত হিসেবে দেখছে ইসরায়েল।

এই মতবিরোধের ফলে গাজার যুদ্ধপরবর্তী দ্রুত পুনর্গঠন ও প্রশাসনিক কাঠামো গঠনের বৈশ্বিক প্রচেষ্টার সঙ্গে ইসরায়েলের কঠোর নিরাপত্তা দাবির মধ্যকার ব্যবধান প্রকাশ্যে চলে এসেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০