গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে, ইঙ্গিত দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, “সম্ভবত গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। চুক্তির খুব কাছে। মনে হচ্ছে গাজা নিয়ে আমাদের চুক্তি হয়েছে। আমরা আপনাদের জানাব।

তিনি আরও বলেন, এটি এমন চুক্তি হবে যা জিম্মিদের ফিরিয়ে আনবে। এটি এমন চুক্তি হবে যা যুদ্ধ থামাবে। শান্তি আসতে যাচ্ছে। আমার মনে হয় আমরা চুক্তিতে পৌঁছেছি।

গতকাল ট্রাম্প ইঙ্গিত দেন যুদ্ধবিরতির চুক্তিটি চূড়ান্ত করতে আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তিনি।

গত বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ৮ আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি তাদের কাছে ২১ দফার শান্তি প্রস্তাব উত্থাপন করেন। এরমধ্যে জিম্মিদের মুক্তি ও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এছাড়া গাজায় হামাসবিহীন সরকার গঠনের ব্যাপারেও আলোচনা করেছেন তারা।

মুসলিম নেতারা ট্রাম্পের ২১ দফাকে স্বাগত জানালেও দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাস প্রকাশ্যে এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়েছেন নেতানিয়াহু। ওই সময় তিনি গাজায় যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন।

তার বক্তব্যের কিছু সময় পরই ট্রাম্প জানান গাজায় যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে আছেন তারা।

আগামী সোমবার নেতানিয়াহু-ট্রাম্পের বৈঠকের পরই চূড়ান্তভাবে গাজার ভাগ্য সম্পর্কে জানা যাবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০