গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৫০ ফিলিস্তিনির - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৫০ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে আরও ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে ভূখণ্ডটিতে প্রায় ‍দু’বছর ধরে চলা ইসরাইলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৬ হাজার ৫৫ জনে পৌঁছেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলুর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের গণহত্যামূলক অভিযানে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে আরও ৫০ জনের মরদেহ আনা হয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১৮৪ জন। এ নিয়ে ইসরাইলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩৪৬ জনে।

মন্ত্রণালয় বলছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টা করার সময় ইসরাইলি সেনাদের গুলিতে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। এর ফলে গত ২৭ মে থেকে শুধু ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১ জনে। আহত হয়েছেন অন্তত ১৮ হাজার ৮১৭ জন।

মন্ত্রণালয় জানায়, গত ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় হামলা শুরু করে ইসরাইল। সেই সময় থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ১৮৭ জন নিহত এবং ৫৬ হাজার ৩০৫ জন আহত হয়েছেন।

এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০