গাজার স্থিতিশীলতায় শিগগিরই আসছে আন্তর্জাতিক বাহিনী- ট্রাম্প - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৬ অক্টোবর ২০২৫, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজার স্থিতিশীলতায় শিগগিরই আসছে আন্তর্জাতিক বাহিনী- ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা দ্রুত এগোচ্ছে এবং সেখানে খুব শিগগিরই একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে।

শনিবার (২৫ অক্টোবর) দোহায় জ্বালানি ভরার বিরতিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটি একটি স্থায়ী শান্তি হওয়া উচিত। তিনি জানান, প্রয়োজন হলে কাতার শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ইচ্ছুক।

তবে হামাসকে সতর্ক করে ট্রাম্প বলেন, জিম্মিদের মৃতদেহ দ্রুত ফেরত দিতে হবে, না হলে এর পরিণতি ভোগ করতে হবে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, হামাসকে এখনই নিহত জিম্মিদের মরদেহ ফেরত দিতে হবে—যার মধ্যে দুইজন মার্কিন নাগরিকও আছেন—অন্যথায় এই মহান শান্তি প্রক্রিয়ায় যুক্ত দেশগুলো ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, কিছু মরদেহ পৌঁছানো কঠিন হলেও অন্যগুলো সহজেই ফেরত দেওয়া সম্ভব। কিন্তু তারা কোনো কারণবশত তা করছে না। হয়তো এটা তাদের নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পর্কিত।

ট্রাম্প সতর্ক করে বলেন, আমি বলেছিলাম, উভয় পক্ষের সাথেই ন্যায্যভাবে আচরণ করা হবে—কিন্তু তা তখনই সম্ভব, যদি তারা নিজেদের দায়িত্ব পালনে সম্মত হয়। আগামী ৪৮ ঘণ্টায় তারা কী করে, সেটিই এখন দেখার বিষয়। আমি বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

সূত্র: আল আরাবিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০