গাজার আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান- ইসহাক দার - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ নভেম্বর ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজার আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান- ইসহাক দার

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, গাজা শান্তি বাহিনীতে পাকিস্তান তাদের সৈন্যদের নিবেদন করতে প্রস্তুত। তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিরস্ত্র করার যে কোনো ভূমিকায় তার দেশ থাকবে না।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তি হলো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) প্রতিষ্ঠা। এটি মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সৈন্যদের সমন্বয়ে গঠিত হবে।

আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান সরকারের কাছ থেকে শিগগিরই এই সিদ্ধান্তের বিষয়ে একটি ঘোষণা আশা করা হচ্ছে।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে আলোচনার সঙ্গে পরিচিত কর্মকর্তারা বলেছেন, সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা ‘উন্নত পর্যায়ে’ রয়েছে। তাদের মতে, অভ্যন্তরীণ পরামর্শের সুর থেকে বোঝা যাচ্ছে, ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী।
গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় সংঘাতের অবসান ঘটানোর জন্য ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করে একটি মার্কিন খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে। এই পরিকল্পনায় ফিলিস্তিনি অঞ্চলের জন্য আইএসএফ-কে অনুমোদন দেওয়া হয়েছে।

পাকিস্তানসহ ১৩টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। রাশিয়া এবং চীন ভোটদানে বিরত ছিলে।

তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং একটি আন্তর্জাতিক বাহিনী প্রতিষ্ঠারও নিন্দা জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অবশ্যই এই বাহিনীতে অবদান রাখতে প্রস্তুত – প্রধানমন্ত্রী নীতিগতভাবে ইতোমধ্যেই ফিল্ড মার্শালের সঙ্গে পরামর্শের পর ঘোষণা করেছেন যে, আমরা অবদান রাখব। তবে আইএসএফ-এর ম্যান্ডেট এবং রেফারেন্সের শর্তাবলী কী হবে, তা নির্ধারণ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া যাবে না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

২

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৩

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৪

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৫

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

৬

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

৭

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

৮

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৯

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১০

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১১

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১২

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৩

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৪

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১৫

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১৬

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১৭

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৯

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

২০